Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅভাবের তাড়নায় সন্তান বিক্রি, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

অভাবের তাড়নায় সন্তান বিক্রি, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের অন্তর্গত  এলাকার এক মা তার তিন মাসের শিশু কন্যাকে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ। দশ হাজার টাকার পাশাপাশি দেড় হাজার টাকা বকশিস দিয়ে শিশু কন্যাটি ক্রয় করে নিয়ে আসে জলেয়া মধু মগ পাড়ার বাসিন্দা রঞ্জিত চাকমা। বিক্রি করা শিশু কন্যার পিতা কাঞ্চন চাকমা জানান, মায়ের বুকের দুধ পাচ্ছে না শিশু কন্যাটি। যে কারণে আলাদা দুধ কিনে খাওয়াতে হচ্ছে। অভাবের সংসারে দুধ ক্রয় করে খাওয়ানো তাদের পক্ষে কিছুটা কষ্ট হচ্ছে।

তাই তারা সন্তান বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তবে বৃহস্পতিবার সন্তানটি বিক্রি করার পর থেকে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। তাই তারা পুনরায় ওই তিন মাসের শিশু কন্যাটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যার কাছে বিক্রি করা হয়েছে সেই রঞ্জিত চাকমা এখন ঐ শিশু কন্যাটিকে আর ফিরিয়ে দিতে চাইছে না। তাই তারা কান্নায় ভেঙে পড়েন। অভাবের তাড়নায় শিশুকন্যাকে বিক্রি করার সিদ্ধান্ত যে তাদের ভুল ছিল তা এখন বুঝতে পেরেও শিশু কন্যাটিকে আর ফিরিয়ে পাচ্ছেন না। উল্লেখ্য, গত সাড়ে সাত বছরে রাজ্যে উন্নয়নের ধাক্কা সামাল দিতে পারছে না ডবল ইঞ্জিন সরকার।

 চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়নের ছোঁয়া দেখছে তারা। এই উন্নয়নের রাজ্যের মন্ত্রী বিধায়কদের দুই দফায় ভাতা বেড়েছে অনেকটাই। দ্রব্যমূল্য আঁকাশ ছোঁয়া। একই সাথে কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৩৫ শতাংশ। অথচ মানুষের দারিদ্রতার যে কতটা অসহায় অবস্থা সেটা স্বচক্ষে দেখছে না ডাবল ইঞ্জিন সরকার এবং এডিসি প্রশাসন। শুধু তাই নয় প্রতিবছর সুশাসন কর্মসূচি ঘটা করে পালন করা হলেও কতটা মানুষের কাছে সুবিধা পৌঁছাচ্ছে সেটা আজকের ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য