স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :শুক্রবার নাগিছড়ার উদ্যানতত্ত্ব গবেষণা কমপ্লেক্সে অর্গানিক মাশরুম চাষের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। প্রশিক্ষণ শিবিরের পর তিনি জানান, রাজ্যকে জৈব চাষের আওতায় এনে মাশরুমে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। ২০১৮ সালের আগে রাজ্যে মাত্র ৪ টি এফপিসি ছিল, কিন্তু ২০১৮ সালের পরে এই সংখ্যা বেড়ে হয়েছে ৫৩টি।
শুক্রবার তাদের সাথে মাশরুম চাষের উপর একটি কর্মশালা শুরু হয়েছে।মাশরুম কেবল খাবারই নয়, এটি একটি সুপারফুড। এতে ভিটামিন ডি, আয়রন এবং আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। এটি একটি ভালো পণ্য। তামিলনাড়ুতে মাশরুম চাষ সবচেয়ে বেশি হয়। মাশরুম চাষ একটি নীরব বিপ্লব। রাজ্যে এর সুফল পেতে তিনি জানান যে সকলকে চারটি ক্ষেত্রের উপর মনোযোগ দিতে হবে – কৃষি-মিত্র, পর্যটন ও ব্যবসা, বন এবং জ্বালানি। রাজ্যে মোট ২৬,০০০ হেক্টর জমিতে এফপিসি-এর সাহায্যে জৈব ফসল চাষ করা হয় এবং এই জৈব চাষের সাথে মাশরুমও যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। কারণ জৈব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। জৈব এবং অ-জৈব উভয় পদ্ধতিতেই চাষাবাদের উপর কাজ করছে দপ্তর। জৈব পদ্ধতি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই, দপ্তর জৈব প্রক্রিয়ায় মাশরুম চাষ শুরু করতে যাচ্ছে বলে জানান।

