Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎ নিয়ে সরব হলো সিপিআইএম

বিদ্যুৎ নিয়ে সরব হলো সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : নতুনবাজার, যতনবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় লাগামহীন বিদ্যুৎ যন্ত্রণার প্রতিবাদে অবশেষে ময়দানে অবতীর্ণ হল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। মঙ্গলবার সিপিআইএম নতুনবাজার ও যতনবাড়ি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে ৫ দফা দাবির ভিত্তিতে বিদ্যুৎ নিগমের যতনবাড়ি উপভক্তির সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। যতনবাড়ি গর্জন টিলা স্থিত ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকরা যতনবাড়ি ইলেকট্রিক অফিসের সামনে গিয়ে জড়ো হয়।

সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যতনবাড়ী উপভক্তির সিনিয়র ম্যানেজার অমূল্য সাধন জমাতিয়ার সাথে ডেপুটেশনে মিলিত হয়। নূতন বাজার, যতন বাড়ি, উত্তর একছড়ি, ডেপাইছড়ি, চেলাগাং প্রভৃতি এলাকায় নিয়মিত বিদ্যুৎ পরিষেবা চালু রাখা, নূতন বাজার বিদ্যুৎ কল অফিসে কর্মী সংখ্যা বাড়িয়ে রাত্রিবেলা অফিস খোলা রাখার ব্যবস্থা করা, চেলাগাং হাসপাতাল রোড থেকে সদামগ পাড়া ভায়া বেতছড়া পর্যন্ত তিন কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ করা এবং সতারায় উচ্চ‌ই পাড়ায় একটি নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগানোর দাবি জানানো হয়।

 ইলেকট্রিক অফিসের ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে একটি মিছিল সংঘটিত হয় এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও পথসভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, অমরপুর মহকুমা কমিটির সম্পাদক প্রহ্লাদ পাল, করবুক মহকুমা কমিটির সম্পাদক মগেন্দ্র রিয়াং, গণসংগঠনের নেতৃত্ব মুসলেম আহমেদ প্রমুখ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য