স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন প্রতিবছরই দেশের বিভিন্ন রাজ্যে আধা সাময়িক বাহিনী গুলোতে নিয়োগের জন্য র্যালি করা হয়। এসএসসি বোর্ড লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যেও প্রতিবছর এই নিয়োগ প্রক্রিয়া করা হতো। ২০২৫ সাল থেকে আচমকা রাজ্যের চাকুরি প্রত্যাশীদের শারীরিক পরীক্ষার জন্য জায়গা নির্ধারণ করা হয় মিজোরামের আইজলে।
সেখানে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়তে হয় রাজ্যের চাকুরি প্রত্যাশীদের। মঙ্গলবার রাজ্যের চাকুরি প্রত্যাশী যুবতীরা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানায় মিজোরামে অত্যন্ত খারাপ রাস্তায় তাদের দৌড় করানো হয়। এমনকি পাহারি রাস্তায় তাদেরকে দৌড়তে দেওয়া হয়। কিন্তু তারা ত্রিপুরার রাস্তায় দৌড়ে অভ্যস্ত। যার কারনে মিজোরামে গিয়ে তাদের মধ্যে বেশিরভাগ চাকুরি প্রত্যাশী নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করতে ব্যর্থ হয়। তাই তাদের দাবি পুনঃরায় ত্রিপুরা রাজ্যে তাদের শারীরিক পরীক্ষা নেওয়া হোক।

