Monday, July 27, 2026
বাড়ি রাজ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে থানায় মামলা

প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে থানায় মামলা

প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে থানায় মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : সোমবার রাতে রাজধানীর এন.সি.সি থানার অন্তর্গত বিধায়ক আবাসে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। বিধায়ক আবাসে প্রবেশ করে তিন দুষ্কৃতি বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে প্রান নাশের হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয়। প্রশ্ন উঠে বিধায়ক আবাসের নিরাপত্তা নিয়ে। সোমবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনসিসি থানায় মামলা দায়ের করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং।

 এইদিন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-এর সাথে থানায় যান তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিধায়করা। বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এইদিন অভিযোগ পত্রে প্রতিক দেববর্মা ও অজয় নামে দুই দুষ্কৃতির নাম উল্লেখ করেন। প্রতিক দেববর্মা হলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার পুত্র। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন অভিযোগ পত্রে যে দুই জনের নাম লেখা হয়েছে তাদের সাথে আরও দুই দুষ্কৃতি ছিল।

 ফিলিপ কুমার রিয়াং এন.সি.সি থানায় মামলা দায়ের করার পর তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সোমবার রাতের ঘটনা নিয়ে এইদিন এন.সি.সি থানায় মামলা দায়ের করা হয়েছে। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ ও এসডিপিও এনসিসি-র উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান তাদের ইচ্ছা ছিল না মামলা করার। কিন্তু অভিযুক্তরা মঙ্গলবার সকাল পর্যন্ত যোগাযোগ কিংবা দুঃখও প্রকাশ করে নি। তাই বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান