স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট: পাচারের সময় অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশার সিরাপ। অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে কর্মরত আসাম পুলিশের কর্মীরা এউ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে। একই সাথে আটক করা হয়েছে নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই গাড়ির চালক ও সহচালককে।
জানা যায় সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টে WB-25N-4370 নাম্বারের গাড়িটিকে আটক করে আসাম পুলিশ। আসাম পুলিস গাড়িটিতে তল্লাশি চালানোর সময় প্রত্যক্ষ করে বিভিন্ন খুচরো পণ্য সামগ্রীর আড়ালে তেলের টিনের অভ্যন্তরে লুকানো রয়েছে বিপুল পরিমাণ নেসা জাতীয় কফ সিরাপ। পরে ঐ তেলের টিন গুলো কেটে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে আসাম পুলিস।
৩৯০ টি তেলের টিনের অভ্যন্তর থেকে মোট ৩০,৪২০ হাজার বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে আসাম পুলিস। যার কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকা হবে। নেসা জাতীয় কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে। উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায জেলার দেওগঙ্গা থানাধীন শিমুলিয়া গ্ৰামে। ধৃত দুই জনের বিরুদ্ধে বাজারিছড়া থানার পুলিশ এনডিপিএস এক্টে মামলা রুজু করেছে।

