বাড়িরাজ্যমাদ্রাসায় আত্মহত্যার চেষ্টা এক ছাত্রের, অবস্থা সঙ্কটজনক

মাদ্রাসায় আত্মহত্যার চেষ্টা এক ছাত্রের, অবস্থা সঙ্কটজনক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : বিশালগড়ের উত্তর রাউৎখলা জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসায় ঘটে গেল এক রহস্য জনক ঘটনা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রকে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। উল্লেখ্য এই মাদ্রাসায় দুই বছর পূর্বেও এই মাদ্রাসায় রহস্য জনক ভাবে মৃত্যু হয় এক ছাত্রর। এইদিন সপ্তম শ্রেণীর ঐ ছাত্রকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান এই ছাত্র মাদ্রাসায় ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেছে। এই ছাত্রের অবস্থা আশঙ্কা জনক। এইদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসায় ঐ ছাত্রর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে ধামা চাপা দিতে উঠে পরে লেগেছে। মাদ্রাসা কর্তৃপক্ষর দাবি মাদ্রাসায় এই ধরনের কোন ঘটনা ঘটেনি।

 আহত ছাত্রর আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ছাত্র বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইদিকে উত্তর রাউৎখলা জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসায় ছাত্র আত্মহত্যার চেষ্টা করার খবর পেয়ে সাংবাদিকরা মাদ্রায় ছুটে যায়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার মূল ফটক বন্ধ করে রাখে। যার কারনে সাংবাদিকরা মাদ্রাসায় প্রবেশ করতে পারে নি। স্বাভাবিক ভাবেই সন্দেহ ঘনীভূত হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে কি মাদ্রাসা কর্তৃপক্ষ কোন কিছু লুকাতে চাইছে। দাবি উঠেছে প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য