বাড়িরাজ্যশেষকৃত্য সম্পন্ন করতে নদী অতিক্রম করে যেতে হয়

শেষকৃত্য সম্পন্ন করতে নদী অতিক্রম করে যেতে হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন : চরম সমস্যার স্বীকার চড়িলামের মানুষ। মৃতদেহ সৎকার করার জন্য নদীর জল অতিক্রম করে শ্মশান ঘাটে আসতে হয়। শ্মশানটি চড়িলাম পুরানবাড়ি এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে এলাকায় শ্মশান থাকার পরেও নদী অতিক্রম করে শ্মশানে আসার জন্য নেই কোন সেতু। বহুবার এলাকার বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে অবগত করা হলেও কেউই এলাকাবাসীর দাবি পূরণ করছে না।

 শনিবার এক মৃতদেহ নদী জল দিয়ে কাঁধে করে নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। বজ্রপুর, উত্তর চড়িলাম সহ বিভিন্ন জায়গা থেকে মৃতদেহ আনা হয় এই শ্মশান ঘাটে। কিন্তু এভাবেই নদী অতিক্রম করে আসতে হয় মৃতদেহ নিয়ে পরিবার-পরিজনদের। আরো অভিযোগ কোনরকম শেডঘর নেই শ্মশানের মধ্যে। যার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষ। তাই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন স্থানীয়রা। শ্মশানের সমস্যা যেন সমাধান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য