বাড়িরাজ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মাফিয়া গোষ্ঠীর নির্দেশে বন্ধ হয়ে গেল উন্নয়নমূলক কাজ, ছুটে...

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মাফিয়া গোষ্ঠীর নির্দেশে বন্ধ হয়ে গেল উন্নয়নমূলক কাজ, ছুটে গেলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : রাজ্যে মাফিয়া সংস্কৃতি কোন নতুন বিষয় নয়। পূবর্তন সরকারের আমল থেকেই রাজ্যে মাফিয়া সংস্কৃতি চলে আসছে। একটি অন্যের মূলক কাজ হতে দেখলেই মাফিয়া গোষ্ঠীর খাই আগে মেটাতে হয়। ২০১৮ সালে সরকার পরিবর্তন হলেও মাফিয়া সংস্কৃতি পরিবর্তন হয়নি রাজ্যে। সুশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বরং নতুন করে আমদানি হয়েছে মাফিয়া গোষ্ঠীর দুই ভাগ। এবং তারা সকলেই নামধারী শাসকগোষ্ঠীর। রাজ্যের বিভিন্ন এলাকায় কোনরকম উন্নয়নমূলক কাজ শুরু হলে দুই পক্ষকে আগে সন্তুষ্ট করতে হয়। তাদের সন্তুষ্ট করা না হলে যা হওয়ার তাই হলো মন্ত্রী বিধানসভা কেন্দ্রে। কাজ আটকে গেল মাফিয়া গোষ্ঠীর জন্য।

খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী খোদ। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বাজারে নির্মীয়মান সাব-সেন্টারের কাজে বৃহস্পতিবার দুপুরে কিছু স্থানীয় যুবক জোরপূর্বক ব্যাঘাত ঘটায়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাসসহ একাংশ কর্মী-সমর্থক। নির্মাণস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই ঘটনাকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হলে মুঙ্গিয়াকামী এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। এখানে স্বাস্থ্য পরিষেবা দুর্বল, সেখানে জনগণ সুস্থতার অধিকার থেকে বঞ্চিত হন। অথচ একাংশ মাফিয়া চক্র এই উন্নয়নমূলক কাজ আটকে দিতে চাইছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মন্ত্রী আরও জানান, সরকারি কাজে বাধা সৃষ্টি করাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি আরক্ষা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এলাকাবাসী চায় মন্ত্রীদের নির্দেশ যাতে বাস্তবায়িত হয়। নাহলে মাফিয়া রাজত্বের সুশাসনের ডায়লগ জনগণের কানে বাজলে অবশ্যই প্রশ্ন উঠবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য