বাড়িরাজ্যযারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না : সুধাংশু

যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না : সুধাংশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ৫০ টি সোনালী বছরের যাত্রাকে সম্মান জানাতে ১৮ আগস্ট থেকে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার। এইদিনের মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস।

 উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কলেজের ইতিহাসকে মনে রাখতে হবে। যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। তাই ইতিহাসকে মনে রাখতে হবে। আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।

 ওনার উদ্যোগে মহারাজা বীর বিক্রম কলেজের পথ চলা শুরু হয়। ওনার উদ্যোগে বীর বিক্রম কলেজেরও পথ চলা শুরু হয়। একটা সময় বীর বিক্রম কলেজে নৈশ্য কালিন পড়া লেখার ব্যবস্থা ছিল। বর্তমানে বীর বিক্রম কলেজ একটা সম্মান জনক স্থানে পৌঁছে গেছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন জীবনে অনেক কিছুই দান করা যায় কিন্তু যারা এই রক্তদান করছেন তারা জীবন দান করছেন। বক্তব্য রাখতে গিয়ে মেয়র ছাত্র-ছাত্রীদের নেশা থেকে দূরে থাকার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি রক্তদান যারা করছেন তারা জীবনের শ্রেষ্ঠ দান করছেন বলেও উল্লেখ করেন। রক্তদান শিবির চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে বলে উল্লেখ করেন তিনি। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে সামনে রেখে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান রাখেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য