বাড়িরাজ্যডুকলি ব্লকের দুর্নীতিতে ৪ মাসেই ভেঙ্গে পড়লো কালভার্ট

ডুকলি ব্লকের দুর্নীতিতে ৪ মাসেই ভেঙ্গে পড়লো কালভার্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : বিকাশ ত্রিপুরার সুশাসন তোয়াক্কা না করে পকেট ভারী করছেন প্রশাসনিক আধিকারিকরা। যার জন্য নিম্নমানের কাজের ছড়াছড়ি বিকাশ ত্রিপুরায়। এবার নিম্নমানের কাজের অভিযোগ মধুবন রানীরখামার শিবিরটিলা এলাকায়। ডুকলি ব্লকের অন্তর্গত মধুবন গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের রাণী খামার বাজার থেকে শিবিরটিলা যাওয়ার রাস্তা কাজ শুরু হয় চার মাস আগে। কিন্তু বৃষ্টিতে এই কালভার্টে ভেঙ্গে যায় বলে এলাকাবাসী অভিযোগ। এলাকাবাসী অভিযোগ তুলেছে কাজ নিম্নমানের হয়েছে।

তাই এই বক্স কালভারট ভেঙ্গে গেছে। আরো অভিযোগ করেন গ্রাম উন্নয়ন দপ্তরের এস ডি ও অভিজিৎ সাহা ও জুনিয়র ইঞ্জিনিয়ার রাজিব সাহাকে জানানো হয়। অথচ এ বিষয়টি কোন গুরুত্ব দেননি। ডুকলি আর ডি ব্লক এর অধীনে মধুবন গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডের রাস্তার কাজটি করা হয়। তাছাড়া অন্যান্য বিভিন্ন টেন্ডার কাজগুলো করতে গেলে তাদের কাছ থেকে বিল পাস করে যাওয়ার জন্য অর্থ খুঁজে বলে অভিযোগ। আধিকারিকরা কাজগুলি নির্মাণ হওয়ার পরেও তদন্ত করছেন না কারণ তারা নাকি শাসকদলের বিজেপি প্রভাবশালী এক ব্যক্তির নাম বিক্রি করে চলা তাদের রক্তে মিশে গেছে। স্থানীয় কিছু নেতাও এই দুর্নীতির সাথে জড়িত রয়েছে বলে সূত্রে খবর। এলাকাবাসী দাবি করেন বিষয়টি অবিলম্বে নজর দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে যাতে তদন্ত করা হয়। তবে সংবাদ শিরোনামে খবর প্রকাশের পর কতটা সুষ্ঠু তদন্ত হবে সেটাই বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ওঠার মত কথা। জনগণের পয়সা শ্রাদ্ধ করার জন্য কোন ইঞ্জিনিয়ার কিংবা নেতা বাবুদের কেউ অধিকার দেয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য