Monday, August 24, 2026
বাড়ি রাজ্য চিকিৎসক সংকট, পরিষেবা দিতে গিয়ে অসুস্থ চিকিৎসক

চিকিৎসক সংকট, পরিষেবা দিতে গিয়ে অসুস্থ চিকিৎসক

চিকিৎসক সংকট, পরিষেবা দিতে গিয়ে অসুস্থ চিকিৎসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র চলছে মাত্র ২ জন মহিলা চিকিৎসক দিয়ে। এর মধ্যে চিকিৎসক সর্বানী দাস অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে। চিকিৎসক সর্বানী দাসের কাছ থেকে জানা যায়, হাসপাতালে তিনজন চিকিৎসক থাকলেও গত ৪-৫ দিন যাবৎ মাত্র ২ জন মহিলা চিকিৎক দিয়ে চলছে হাসপাতাল। একজন চিকিৎসক ছুটিতে থাকার পেছনে মূলত কারণ উনার স্ত্রী অসুস্থ।

ফলে উনার সঙ্গে বর্তমানে দায়িত্ব পালন করছেন দেবলীনা দত্ত। প্রতিদিন দুই শতাধিক রোগীকে পরিষেবা দিতে হচ্ছে তাদের। ২৪ ঘন্টা পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ্য হয়ে পড়ছেন বলে জানান তিনি। তিনি জানান, ইতিমধ্যে হাসপাতালে একজন চিকিৎসক অতিরিক্ত দেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু আবেদন জানানো হলেও দুঃখের বিষয় হলো কোন চিকিৎসক অতিরিক্ত দেওয়া হয়নি। যার ফলে পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এভাবে পরিষেবা দিতে গেলে তাদের সমস্যায় পড়তে হয়। অবিলম্বে অতিরিক্ত চিকিৎসক দিয়ে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে প্রদান করার জন্য উদ্যোগ নিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দপ্তরের কাছে আবেদন জানান তিনি। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha