Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য এইডসের উপর সচেতনতা আরো বৃদ্ধি করা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

এইডসের উপর সচেতনতা আরো বৃদ্ধি করা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

এইডসের উপর সচেতনতা আরো বৃদ্ধি করা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : এইচআইভি এবং এইডস রুখতে আরো বেশি সচেতন হলো রাজ্য সরকার। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এইডসের "সচেতনতা ঘন্টা" অনুষ্ঠানের উদ্বোধন করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এইচআইভি/এইডস সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা।

 তিনি বক্তব্য রেখে বলেন, নেশা কারবারীদের গ্রেপ্তার করা এবং নেশা সামগ্রী উদ্ধার করার জন্য পুলিশকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলেছে সরকার। রাজ্য পুলিশের মহা নির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যাতে না ছাড়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, নেশা থেকে কিভাবে এইডস ছড়াচ্ছে সেই বিষয়ে আরো অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে নেশা মুক্ত ত্রিপুরা এবং এইচআইভি মুক্ত রাজ্য করতে গেলে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে।

এই সুষ্ঠু পরিবেশ গড়ার জন্য পুলিশ পুলিশের কাজ করবে, কিন্তু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও মুখ্য ভূমিকা রয়েছে। তারা প্রতিদিন ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমে এইডস সম্পর্কে সচেতন করতে হবে। এ বিষয়ে প্রত্যেকদিন তারা পাঁচ থেকে ছয় মিনিট আলোচনা করতে পারে ছাত্রছাত্রীদের সঙ্গে। কিন্তু ছাত্রছাত্রীরা কিংবা শিক্ষক শিক্ষিকারা যদি লজ্জা বোধ করে তাহলে চলবে না। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ছেলে মেয়ে কোথায় যাচ্ছে এবং তারা কি করছে সেদিকে সবসময় নজর রাখার জন্য। কারণ লক্ষ্য করা যায় বিভিন্ন সময় ভালো ছাত্রছাত্রীরা ও কিছু দুষ্টু ছেলে মেয়ের জন্য খারাপ দিকে ধাবিত হয়। তাই নজরদারি রাখা খুবই প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, আধিকারিক সাজু ওহাদি সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha