Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচাম্পাহওর থানা ঘেরাও করলো তিপরা মথা

চাম্পাহওর থানা ঘেরাও করলো তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : খোয়াইতে শাসক বনাম শরিকের দ্বন্দ্ব চরম সীমায় গিয়ে ঠেকেছে। ২৬ -এ স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে লড়াই। মথা বিজেপি -র শরিকদল হলেও নির্বাচনে একক ক্ষমতার জন্য শক্তি প্রয়োগ করছে উভয়ই। ফলে মাটি ছাড়তে চাইছে না কেউই। এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে পাহাড়ে বিজেপি সাংগঠনিক শিক্তি শ্রীবৃদ্ধি স্বার্থে মন কি বাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে শাসক বিজেপি অন্যদিক থেকে মথার দাবী পাহাড়ে মন কি বাত অনুষ্ঠান করা যাবে না, ফলে গত ২৭ জুলাই খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভার পূর্ব তকছায়া এলাকায় প্রধানমন্ত্রীর মনকিবাত অনুষ্ঠান কার্যক্রম করলে আচমকা সেই মন কি বাত অনুষ্ঠানে মথা কর্মীরা আক্রমণ সংগঠিত করে ভাঙচুর করা হয়।

দুটি বিলাস বহুল গাড়ি এবং কয়েকটি বাইকও এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অনেকেই যারা বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখনো। পরবর্তী সময়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নাম ধাম দিয়ে চাম্পাহাওর থানায় মামলা করা হয় বিজেপি দলের পক্ষ থেকে এবং এই ঘটনায় গত ২৮ শে জুলাই তাপস, রিন্টু এবং শচীন্দ্র দেববর্মা নামে তিপরা তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাদের তিনদিনের জেল হাজতের নির্দেশ দেয়। এরপরই ক্ষোভে ফুঁসে উঠেছে মথা সমর্থকরা তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার চাম্পাহাওর চৌমুহনি বাজার একটি প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে চম্পাহাওর থানা ঘেরাও করে মথা কর্মীরা পরবর্তী সময়ে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠে। যার দরুন পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে বলে খবর।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিপ্রা মথা বাচাইবাড়ী জোনালের কার্যকরী সভাপতি ত্রিদিপ দেববর্মা জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান তাপস দেববর্মা এবং একটি প্রতিনিধিত্বমূলক দল গঠন করে চাম্পাহাওড়া থানায় সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেন। থানার পক্ষ থেকেও আশ্বস্ত করা হয় এই ঘটনার সুস্থ তদন্ত করা হবে। তবে সংবাদ লেখা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি জারি ছিল। তবে মথা দলে যে তিনজনকে জেলে পাঠানো হয়েছে। তারা নির্দোষ তাদের বেকসুর খালাশ না করলে অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ কর্মসূচি জারি থাকবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা‌। এখন দেখার এই ঘটনা কোন দিকে মোড় নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য