স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : বেড়ার ঘর থেকেও দুর্বল জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের পাকা ভবন। দীর্ঘদিন ধরে হাসপাতালের ট্রমা সেন্টারের দরজার উপর ফলস সিলিং চুইয়ে জল পড়ে। রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। অথচ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই দরজা দিয়েই যাতায়াত করছে। রোগীরা অভিজ্ঞতা থেকে জানান, দীর্ঘদিন ধরে এভাবে জল পড়ার পরও মেরামতের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের।
উদাসীন হয়ে বিষয়টিকে নজর এড়িয়ে চলেছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে এসি মেশিন অপারেটারের কাছে। তিনি জানান, ড্রেইনিং সিস্টেমের সমস্যার কারণে হয়তো জল পড়ছে। তবে সারাইয়ের কোন উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে উনার কাছে। তিনি সেই বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। তবে প্রতিদিন শতশত রোগী এ দরজা দিয়ে প্রবেশ করে। কিন্তু লাগাতার কিভাবে জল পড়ার কারণে রোগী ও রোগীর পরিবারের অস্বস্তি বোধ হচ্ছে।

