স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : এস আই আর -এর তীব্র বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এস আই আর প্রসঙ্গে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিয়ে বলেন, দেশে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশন ভারত সরকার প্রদত্ত প্রদান করা পরিচয় পত্র অস্বীকার করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচক মন্ডলীর তালিকা এস আই আর -এর মাধ্যমে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হয়ে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে।
এর বিরোধিতা করে সারাদেশে কংগ্রেস প্রতিবাদে সরব হচ্ছে। এই এস.আই.আর আসাম রাজ্যে প্রয়োগ করার চেষ্টা করছে। আশঙ্কা করা যাচ্ছে ত্রিপুরা রাজ্য এস.আই.আর প্রয়োগ করা হবে। এটা নিয়ে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করে। কারণ রাজ্যের একটা আঞ্চলিক দল তিপরা মথা দাবি করছে এস আই আর এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আর এটা যদি হয় তাহলে ত্রিপুরা রাজ্যের অনেক গরীব বংশের মানুষ তারা তাদের জন্মের প্রমাণপত্র দেখাতে পারবে না। ফলে রাজ্যের একটা বড় অংশের মানুষ নাগরিকত্ব হারাবে। কংগ্রেসের বক্তব্য হল নির্বাচন কমিশন কোন অবস্থাতেই কারণ সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না।
বিশেষ করে সরকার প্রদত্ত নথিপত্র তারা অস্বীকার করতে পারে না। তিনি আরো বলেন, গত সাত বছরে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে পার পাইয়ে দেওয়ার জন্য রেগিংয়ের প্রশ্রয় এবং ভুয়া ভোট সহ যে সমস্ত কারচুপি করার সুযোগ দিয়েছে সেটা রাজ্যের মানুষ ভালো করে উপলব্ধি করছে। নির্বাচন কমিশনের কাজ একটা রাজনৈতিক দলের স্বার্থে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নয়। নির্বাচন কমিশনের এমন ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। ত্রিপুরা রাজ্যে যদি এস.আই.আর নিয়ে কোনরকম চেষ্টা করা হয় তাহলে এর তীব্র বিরোধিতা করবে কংগ্রেস। কোনভাবেই সমর্থন করবে না কংগ্রেস। জনগণকে পাশে নিয়ে ময়দানে নামবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি

