স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুলাই : জিবি হাসপাতালের এক রোগীর নগদ অর্থ চুরির করে নিয়ে গেল চোরেরা। ঘটনার বিবরণে জানা যায় অম্পি থেকে প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলা স্বামীকে নিয়ে জিবি হাসপাতালে আসেন। প্রিয়াঙ্কা দাস জানান তিনি জিবি হাসপাতালের টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় ওনার কাধে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগে ছোট টাকার ব্যাগটি ছিল।
টিকিট কাটার পর তিনি সারজিকেল ওয়ার্ডে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের কাছে যাওয়ার সময় ওনার কাধের ব্যাগটি স্বামীর কাছে দিয়ে যান। ১৫ থেকে ২০ মিনিট পর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার পর ওনার সাথে ওনার এক পরিচিত রোগীর দেখা হয়। পরিচিত ঐ রোগীকে কিছু টাকা দিয়ে যাওয়ার জন্য কাধের ব্যাগ থেকে টাকার ব্যাগটি বের করতে গিয়ে দেখেন টাকার ব্যাগটি নেই। ব্যাগে নগদ ১৪ হাজার টাকা ও দুইটি চাবি ছিল। তিনি এইদিন জিবি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি জানান বাড়িতে ফিরে যাওয়ার পর্যন্ত টাকা নেই ওনার কাছে। টাকা হারিয়ে জিবি হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

