Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যসাত বছরে শ্বাসরুদ্ধ উন্নয়ন, বেহাল রাস্তার প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা, রাস্তায় ধান...

সাত বছরে শ্বাসরুদ্ধ উন্নয়ন, বেহাল রাস্তার প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা, রাস্তায় ধান ক্ষেত করছে জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : ৭ বছর ধরে রাস্তা অবস্থা করুন। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলালো জনগণ। ঘটনা ফটিকরায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীর অভিযোগ, নাগরিক পরিকাঠামোর চূড়ান্ত অবহেলা চলছে। বিগত সাত বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা ভগ্নদশায় পড়ে থাকলেও, পঞ্চায়েত কর্তৃপক্ষের টনক নড়েনি। বারবার আবেদন-নিবেদন, লিখিত অভিযোগ, মৌখিক জানানো সত্ত্বেও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কারের জন্য কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি।

রাস্তার এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে বর্ষাকালে হাঁটাচলা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স বা বাইক চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অবশেষে আর ধৈর্য হারিয়ে সোমবার স্থানীয়রা শ্রীপুর গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসী। কড়া ভাষায় জানিয়ে দেন, “জনগণের ভোটে নির্বাচিত এই পঞ্চায়েত যদি জনসাধারণের ন্যূনতম প্রয়োজনেও সাড়া না দেয়, তাহলে তার দরজা খোলার প্রয়োজন নেই।” অপরদিকে নজিরবিহীন ঘটনা ঘটেছে রাজ্যে। রাস্তা সংস্কার হয় না বলে রাস্তায় ধান গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ ক্ষুব্ধ গ্রামবাসীর। অভিযোগ সুশাসন জামানার রাষ্ট্রবাদী

নেতারা পয়সা খেয়ে বসে থাকে। তাই এমন প্রতিবাদ করে

দেখালেন লংতরাইভ্যালী জারুলছড়ার মানুষ। গ্রামবাসী আরো জানান, রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করার অবস্থা পর্যন্ত নেই। কাদামাটি একাকার। আর ফায়ার ইঞ্জিন কিংবা অ্যাম্বুলেন্স কিভাবে চলাচল করবে? ধান ক্ষেত করে রাস্তাটি পুরো বেড়া দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে সাত বছর হতে চলেছে। অথচ সরকারের নিতি নির্দেশিকা কতটা জনগণের কাছে পৌঁছাচ্ছে সেটাও বড় প্রশ্ন হয় দাঁড়িয়েছে। কারণ রাস্তাটি সাত বছর ধরে বেহাল, অথচ চাক্ষুষ করছেন না স্থানীয় জনপ্রতিনিধি। গত সাড়ে সাত বছরে দুবার বেড়েছে জনপ্রতিনিধিতে ভাতা। অন্ততপক্ষে সেদিকেই গুরুত্ব দিয়ে তাদের জনগণের জন্য কাজ করা প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য