স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : রবিবার আমবাসা থানাধীন কুলাই বাজার স্থিত সিপিআইএম -র দলীয় কার্যালয় থেকে এক যুবক এবং এক যুবতীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। বিজেপি দলের অভিযোগ রবিবার রাত ১১টা নাগাদ সিপিএম দলের নারী নেত্রীর গুণধর ছেলে সুমিত দেববর্মা তেলিয়ামুড়া এলাকার এক যুবতীকে নিয়ে সিপিএম পার্টি অফিসের ভিতরে ফস্টিনস্টি করেছিল।
খবর পেয়ে স্থানীয় জনতা এসে যুগলদের পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সিপিএম দল সোমবার আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিত অভিযোগ জমা দেয়। তারপর সিপিএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতৃত্ব জানান গতকাল রাতের ঘটনার সঙ্গে সিপিএম দল কোন ভাবেই সমর্থন করে না এবং সিপিএম পার্টি অফিস থেকে কাউকে বের করেনি।
বিজেপি দল মিথ্যা প্রচার করছে। কারণ রাত নয়টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন সিপিআইএম কর্মী সমর্থকরা। প্রতিদিনের মতো রাতের বেলা দলীয় কার্যালয় তালা দিয়ে তালা বের হয়ে যায়। এদিকে বিজেপি আমবাসা মন্ডলের সভাপতি অজয় অধিকারী ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন গতকালের ঘটনার সঙ্গে বিজেপি দলের কোনো কার্য্যকর্তা জড়িত নয় বরং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সিপিএম দল। এখন ঘটনার তদন্ত চলছে। এদিকে শাসক দলের কর্মীরা ব্যাপক ভাংচুর চালায় সিপিআইএম দলীয় কার্যালয়ে বলে অভিযোগ।

