Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ভালোবাসার টানে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে গ্রেপ্তার

ভালোবাসার টানে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে গ্রেপ্তার

ভালোবাসার টানে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : ভালোবাসা মানে না কোন বাধা। ভালোবাসার জন্য শত বাধা অতিক্রম করা যায়। ভালোবাসার জন্য অসম্ভবকেও সম্ভব করা যায়। আর এই ভালোবাসার টানে রাজ্যে এসে মধুপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশের বাগুড়া জেলার এক যুবতী। জানা যায় বাংলাদেশের বগুড়া জেলার পালসা গ্রামের গুলজার শেখের কন্যার সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় ব্যাঙ্গালোর বিদার এলাকার শ্রী শ্রাবনের ছেলে দত্ত যাদবের। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে।

 দীর্ঘ দিন ধরে তাদের দুই জনের মধ্যে যোগাযোগ রয়েছে। বুধবার দুই জন নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাঙ্গালোর থেকে দত্ত যাদব ছুটে আসে সিপাহীজলা জেলার কোনাবন হরিহরদুলা এলাকায়। অপরদিকে বাংলাদেশের বগুড়া জেলার গুলজার শেখের কন্যাও অবৈধভাবে বাংলাদেশ থেকে সিপাহীজলা জেলার কোনাবন হরিহরদুলা এলাকায় চলে আসে। কিন্তু প্রেমিক প্রেমিকা এক সাথে মিলিত হওয়ার পর নজরে আসে সিমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। সাথে সাথে বিএসএফ তাদেরকে আটক করে। তাদেরকে নিয়ে যাওয়া কামথানা বিএসএফ ক্যাম্পে। বৃহস্পতিবার দুপুরে বিএসএফ প্রেমিক-প্রেমিকাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।

 মধুপুর থানার ওসি জানান বুধবার রাতে বিএসএফ গোপন সংবাদের ভিত্তিতে একজন বাংলাদেশী যুবতী ও একজন ভারতীয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার বিএসএফ তাদেরকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ভালোবাসার টানে বাংলাদেশী যুবতী রাজ্যে আসলেও প্রেমিক প্রেমিকার বর্তমানে ঠাই হয়েছে জেলে। তবে এই ঘটনা থেকে ফের একবার প্রমান হয়ে গেল ভালোবাসার টানে সবকিছু করাই সম্ভব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান