Thursday, February 5, 2026
বাড়িরাজ্য১১ বছরের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল মামির বিরুদ্ধে

১১ বছরের শিশুকে হত্যা করার অভিযোগ উঠল মামির বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই :  বক্সনগর এলাকার বাসিন্দা শেখ ফরিদের ১১ বছরের পুত্র সন্তান আলীফ হোসেন গিয়েছিল তার মামার বাড়িতে বেড়াতে। মামার বাড়িতে যাওয়ার সময় আলিফ হোসেনের মামি জান্নাত আলি আলিফ হোসেনকে একটি আমের জুস খাওয়ার জন্য দিয়েছিল। এই আমের জুস খাওয়ার পর থেকেই আলিফ হোসেন অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছু ওষুধ দিয়ে তাকে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আলিফ হোসেন আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় হাঁপানিয়া হাসপাতালে।

সেখান থেকে নিয়ে আসা হয় আগরতলার জিবি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে আগরতলার জিবি হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় ১১ বছরের এই শিশু সন্তান আলিফ হোসেনের। তার বাবা শেখ ফরিদ অভিযোগ করেছেন আলিফ হোসেনের মামি জান্নাত আলির সঙ্গে ঝামেলা চলছে তার শ্বশুর বাড়ির। মামি জান্নাত আলি সেই আমের জুসের মধ্যে হয়তো বিষাক্ত কিছু মিশিয়ে রেখেছিলেন পরিবারের কাউকে খাওয়ানোর জন্য। অবশেষে হয়তো সেই বিষাক্ত জিনিস মেশানো আমের জুস তার পুত্র সন্তান আলিফ হোসেনকে খাওয়ানো হয়।

 কারণ চিকিৎসক নাকি তাকে বলেছেন বিষাক্ত কিছু খাওয়ানোর কারণেই এই ঘটনা। ১১ বছরের পুত্র সন্তানের এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর দিন নাকি মামী জান্নাত আলি তার শ্বশুরবাড়ি থেকে চলে গেছেন বাপের বাড়িতে। জান্নাত আলীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃত আলিফ হোসেনের পিতা শেখ ফরিদ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য