Monday, July 27, 2026
বাড়ি রাজ্য অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি ঘটল উচ্চ আদালতে

অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি ঘটল উচ্চ আদালতে

অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি ঘটল উচ্চ আদালতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : ২২ মে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সমস্ত রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছিল অবৈধভাবে ভারতের মাটিতে অনুপ্রবেশকারী বাংলাদেশী কিংবা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে ৪টি প্রক্রিয়ায় এই কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছিল। ত্রিপুরায় এই নির্দেশ কতটুকু কার্যকর করা হয়েছে কিংবা নির্দেশ পালনের জন্য কি কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছেএই বিষয়টি জানার জন্য ডক্টর বিজয় দেববর্মা এবং জন দেববর্মা গত ২৪ জুন রাজ্য সরকারের কাছে আবেদন পেশ করেছিল।

এরই পরিপ্রেক্ষিতে পাঁচ জুলাই ত্রিপুরা উচ্চ আদালতে দায়ের করা হয়েছিল এই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা। ডক্টর বিজয় দেববর্মা এবং জন দেববর্মার পক্ষের আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ কার্যকর করতে হলে পর্যাপ্ত পরিবারে পরিকাঠামোগত ব্যবস্থা থাকতে হবে। যা রয়েছে একমাত্র আসামে। এই পরিকাঠামো গত ব্যবস্থা নেই ত্রিপুরাতে। জনস্বার্থ মামলা দায়ের করা ডঃ বিজয় দেববর্মা এবং জন দেববর্মার পক্ষের আইনজীবী ত্রিপুরা উচ্চ আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ কার্যকর করার জন্য পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থা তৈরি করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

 কিন্তু এদিন ত্রিপুরা উচ্চ আদালতে দায়ের করা এই জনস্বার্থ মামলার নিষ্পত্তি হয়ে যায়। ত্রিপুরা উচ্চ আদালত জনস্বার্থ মামলা দায়ের করা ব্যক্তিদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অবৈধ অভিবাসী ইস্যুতে রাজ্য সরকারের স্পষ্টিকরণ জানতে চেয়ে তারা যে আবেদন করেছিল তা এক মাসও হয়নি। তাদেরকে আরো কিছুটা সময় অপেক্ষা করার প্রয়োজন ছিল। ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশকারীদের ত্রিপুরা থেকে ফেরানোর বিষয়টিকে কেন্দ্র করে জল খানিকটা গরম হয়ে উঠলো। গোটা প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার কি ভূমিকা গ্রহণ করে এবারে সেটাই দেখার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান