Sunday, February 8, 2026
বাড়িরাজ্যলম্পটের বাইকের নীচে চাপা পড়ে মৃত্যু তিন বছরের এক শিশুর

লম্পটের বাইকের নীচে চাপা পড়ে মৃত্যু তিন বছরের এক শিশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : আগরতলা শহরের অলিগলিতে লম্পট বাইক চালকদের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। এবার এক লম্পটের বাইকের নীচে চাপা পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। ঘটনা রাজধানীর শ্রীলঙ্কা বস্তি এলাকায়। মৃত শিশুর নাম আবির দাস এবং অভিযুক্ত বাইক চালকের নাম উজ্জ্বল মিয়া। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ অভিযুক্ত উজ্জ্বল মিয়া দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার সময় তিন বছরের শিশুটিকে ধাক্কা দেয়। মাটিতে লুটিয়ে পড়ার পরেও লম্পট উজ্জ্বল বাইক না থামিয়ে শিশুটিকে চাকায় পিষে নেয়।

পরবর্তী সময় হাসপাতাল নেওয়ার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত লম্পট যুবককে পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে। তিনি জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অভিযুক্তকে আদালতে তোলা হবে। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। সকলের অভিযোগ এলাকায় কিছু বখাটে লম্পট যুবক প্রতিদিন নিয়ন্ত্রণ বিহীন ভাবে বাইক, স্কুটি নিয়ে চলাচল করছে। তাদের কারণে সাধারণ মানুষের জীবন মৃত্যুর মুখে পড়ছে। তাদের দুরন্ত বাইক আটক করার জন্য কেউ জীবন ঝুঁকি নিচ্ছে না। কিন্তু প্রশ্ন হল স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কারণ ক্লাব কর্তৃপক্ষ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই উর্মাদ বাইক চালকদের কাছ থেকে নেশা সামগ্রী পর্যন্ত উদ্ধার হতে পারে। কারণ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারন মানুষ। নির্বিকার পুলিশ প্রশাসন। এদিকে এই ঘটনার পর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য