Monday, August 10, 2026
বাড়ি রাজ্য ঈদ উপলক্ষে জমজমাট পশু বাজার

ঈদ উপলক্ষে জমজমাট পশু বাজার

ঈদ উপলক্ষে জমজমাট পশু বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্সনগরে অনুষ্ঠিত হলো পশুর হাট। প্রতি বছরের ন্যায় এবারও বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণ পরিবেশে এই পশুর হাট সম্পন্ন হয়।সকাল সাতটা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু নিয়ে হাটে আসতে শুরু করেন বিক্রেতারা। গরুর পাশাপাশি বাজারে উঠেছিল ছাগল ও বকরিও। মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুটি প্রধান ঈদ রয়েছে—একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আযহা।

 ঈদুল আযহা ত্যাগের মহিমায় ভাস্বর একটি ধর্মীয় উৎসব। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী,হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর প্রিয় পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই আত্মত্যাগের শিক্ষাকেই স্মরণ করে মুসলিম সম্প্রদায় কুরবানির প্রথা পালন করে থাকেন।এবারের পশুর হাটকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা করা হয়। দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের বসার জন্য নির্মাণ করা হয় ছায়াযুক্ত স্টেজ। বাজার প্রাঙ্গণকে রঙ-বেরঙের পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়, যা সাধারণ মানুষের নজর কাড়ে। জানা যায়, এবারের পশুর হাটে প্রায় দুই থেকে তিন হাজার গবাদি পশু উঠেছে।সবচেয়ে বড় গরুটি প্রায় তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে সকাল থেকেই জমে ওঠে পশু বাজার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha