বাড়িরাজ্যশ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে

শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে : জামাতাকে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে। ঘটনা উদয়পুরে নেতাজি নগর এলাকায়। শাহিনের পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণে জানা যায়, গত ছয় মাস আগে শাহীন কবীরের সাথে বিয়ে হয়েছিল পায়েল নামে এই যুবতীর। বিয়ের এক মাস যেতে না যেতেই স্বামীর সাথে সংসার করবে না বলে জানিয়ে দেয় নব গৃহবধূ পায়েল। তারপরই শুরু হয় ঝামেলা।

এরমধ্যে গত একমাস আগে পায়েল তার বাপের বাড়িতে চলে যায়। বিষয়টি মীমাংসা করার জন্য পঞ্চায়েত সদস্যদের নিয়ে শাহিনের পরিবার পায়েলের পরিবারের সাথে দেখা করতে যায়। কিন্তু পায়েল ষ্পষ্ট জানিয়ে দেয় শাহিনের সাথে সংসার করবে না সে। তারপর সকলে পায়েলের বাড়ি থেকে চলে আসে। এর মধ্যে গত চার দিন আগে পায়েল এবং তার মা শাহীনকে ফোন করে নিয়ে যায় তাদের বাড়িতে। তারপর শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় শাহীনকে। শাহীন অসুস্থ হয়ে পড়ার পর আশেপাশে মানুষজনকে নিয়ে টেপানিয়া হাসপাতালে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে টেপানিয়া হাসপাতালে ছুটে যায় শাহিনের পরিবার। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহীন। সে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের আইটি সেলের কর্মী ছিলেন বলে জানান তার পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য