বাড়িরাজ্যবাই সাইকেল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই চোর

বাই সাইকেল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ এপ্রিল :নেশার টাকা জোগাড়ের জন্য বিশালগড়ের বাইপাস এলাকায় বাই সাইকেল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই চোর। জানা যায় এক ব্যক্তি এইদিন গাভীর জন্য ঘাস কাটার জন্য যান বিশালগড় বাইপাস এলাকায়। বাইপাশ এলাকায় একটি বাইক মেকানিক্সের দোকানের পাশে বাই সাইকেল রেখে ঐ ব্যক্তি ঘাস কাটতে যান। বাইসাইকেলের মালিক জানান দুই চোর মালবাহী অটো নিয়ে এসে ওনার বাইসাইকেল অটোতে তুলে নিয়ে চলে যায়। পাশে থাকা বাইক মেকানিক্সের দোকানের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে মালবাহী অটোটির পিছু ধাওয়া করে। এবং অটোটিকে আটক করে নিয়ে আসে।

 অটোতে থাকা দুই চোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেধে উত্তম মধ্যম দেয় এলাকাবাসি। ধৃতরা স্বীকার করে তাদের নাম কৌস্তব সরকার ও নয়ন দে। তাদের মধ্যে এক জনের বাড়ি আগরতলা, অপর জনের বাড়ি বাগমা এলাকায়। চুরি করার জন্য তারা আগরতলা ভাড়া থাকে। তাদের অটো থেকে উদ্ধার হয় দুইটি বাইসাইকেল। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো সহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য