স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ এপ্রিল : জওহর বাল মঞ্চের পক্ষ থেকে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জওহর বাল মঞ্চের ন্যাশনাল কো-অর্ডিনেটর তথা ত্রিপুরার ইনচার্জ মনোজ কুমার দত্ত। সাংবাদিক সম্মেলনে তিনি জানান জওহর বাল মঞ্চ হল ৭ বছর থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য গঠিত একটি সংগঠন। এই সংগঠনের লক্ষ্য হল শিশুদের চরিত্র গঠনে প্রভাবশালী ভূমিকা পালন করা। শিশুদের অধিকার, সংবিধান সম্পর্কে অবহিত করাও এই সংগঠনের কাজ।
পাশাপাশি শিশুদের প্রতিভাকে বিভিন্ন রাজ্য থেকে দেশব্যাপী তুলে ধরার মঞ্চও তৈরি করে এই সংগঠন। এইদিনের সাংবাদিক সম্মেলনে মনোজ কুমার দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্টেট কোঅর্ডিনেটর অলক রঞ্জন গোস্বামী।

