বাড়িরাজ্যপুলিশ গুঁড়িয়ে দিল মদের ঠেক

পুলিশ গুঁড়িয়ে দিল মদের ঠেক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : সরকারি জমিতে বেআইনি মদের কারখানা, খবর পেয়ে পুলিশ গুঁড়িয়ে দিল মদের ঠেক। ঘটনা পানিসাগর থানাধীন বেতাঙ্গী এলাকায়। পুলিশ জানায়, বুধবার দুপুর একটার নাগাদ বেতাঙ্গী এলাকায় সরকারি জমিতে অবৈধ উপায়ে গড়ে উঠা দেশি মদের কারখানা গুলোতে হানা দেয়।

পুলিশি অভিযানের খবর আচ করতে পেরে আগেই গা ঢাকা দেয় বেআইনিভাবে মদ তৈরি সাথে যুক্তরা। তবে পুলিশ প্রায় ৫০০ কেজি দেশি মদ তৈরির সামগ্রী এবং ৪০০ লিটার দেশি মদ নষ্ট করতে সক্ষম হয়। তাছাড়াও বিনষ্ট করা হয় একাজে জড়িত বিভিন্ন বাসনপত্রও। পুলিশ জানায় এ ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে থানা এলাকায়। অপর দিকে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকেই নেশা কারবারীরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে এই বিষাক্ত দেশি মদ পান করে বহু মানুষ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য