বাড়িরাজ্যদুর্ঘটনায় পড়ল যাত্রীবাহী বাস

দুর্ঘটনায় পড়ল যাত্রীবাহী বাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : বুধবার সকালে দুর্ঘটনায় পড়ল যাত্রীবাহী বাস। ঘটনা বীরেন্দ্রনগর সংলগ্ন এলাকায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে চলে যায়। জানা যায়, সকাল আনুমানিক ১০ টা ৫৫ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। দমকল কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসের কোন যাত্রী গুরুতর আহত হয় নি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান বাস চালক ও যাত্রীরা। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য