বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :হর ঘর জল না পৌঁছানোর কারণে মানুষের পানীয় জলের সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অথচ ময়দানে ঢাকাঢোল পেটাচ্ছে সরকার। বিকাশ ত্রিপুরার নামে চলছে একপ্রকার ভাবে সরকারের রসিকতা। কমলপুর – খোয়াই সড়কের শ্রীরামপুর নাকা পয়েন্টের সামনে মঙ্গলবার পানীয় জলের দাবিতে অবরোধে শামিল হয় গ্রামবাসী।

এদিন সকালে শ্যামরাই ছড়া এডি সি ভিলেজের নন্দকুমার দেববর্মা পাড়ার মানুষ পানীয় জলের দাবিতে অবরোধে বসে। যদিও পথ অবরোধ কুড়ি মিনিটের বেশী স্থায়ী হয়নি। খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ছুটে যায় কমলপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। পুলিশ তাদের আশ্বস্ত করেন জলের উৎস ঠিক না হওয়া পর্যন্ত গাড়িতে দিয়ে জল দেওয়া হবে। তবে এলাকাবাসী এখন কুয়োর জল পান করছে। তথাকথিত বিকাশ ত্রিপুরায় এ ধরনের চিত্র দ্বারা বোঝা যায় পানীয় জলের সংকট রাজ্যে কতটা দূর এগিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য