বাড়িরাজ্যবাস ও ট্রাক গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৮

বাস ও ট্রাক গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৮

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মে :  বড়মুড়ায় বাস ও ট্রাক গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হল ৮ জন। জানা যায় এইদিন আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া এলাকায় একটি বাস গাড়ি ও একটি মালবাহী ট্রাক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় মোট ৮ জন।

আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত ৮ জনের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কা জনক। বাকি দুই জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। জিবি হাসপাতালে যাদের রেফার করা হয়েছে, তারা হল অঙ্কিতা দাস, অর্ঘদীপ দাস, পাপিয়া দাস, মিশা দেববর্মা, বিপ্লব নন্দী ও কমল দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য