বাড়িরাজ্যপ্রায় ৬ লক্ষাধিক টাকার গাঁজা আটক

প্রায় ৬ লক্ষাধিক টাকার গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে বহির্রাজ্যে গাঁজা পাচার করার ক্ষেত্রে একটি বড় চক্র সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে। মঙ্গলবার বিভিন্ন সামগ্রী সঙ্গে গাঁজাগুলি পাচারের সময় কুরিয়ার সার্ভিসের গাড়িটি আটক করা হয়।

প্রায় ছয়টি কার্টুনের মধ্যে ২৬ প্যাকেটে মোট ৫৯ কেজি গাঁজা পাওয়া যায়। যার কালোবাজারি মূল্য ৬ লক্ষাধিক টাকা। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন একজন ম্যানেজার। তাদের জিআরপি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান আরপিএফ -র এক আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য