বাড়িরাজ্য১ লক্ষ ৩১ হাজার ৫৬৪ জনজাতি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে

১ লক্ষ ৩১ হাজার ৫৬৪ জনজাতি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ : জনজাতিদের পাট্টা পায় না। জনজাতিদের কিছু কিছু পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে। মোট ১ লক্ষ ৩১ হাজার ৫৬৪ জনজাতি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে। এই পরিবার গুলিকে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৮৯০ হেক্টর জায়গা প্রদান করা হয়েছে। পাট্টার জায়গার সিমানা নির্ধারণ এবং কারা পাট্টা পাবে এইটা দেখা শুনা করে জনজাতি কল্যাণ দপ্তর।

 বিধায়িকা নন্দিতা দেববর্মা আনিত দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাব দিতে গিয়ে এই কথা বলেন বন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি আরও জানান তিনি বন দপ্তরের মন্ত্রী হওয়ার পর বহু পাট্টা প্রাপক আবেদন জানিয়েছে তাদের কাছে পাট্টার কাগজ রয়েছে। সুতরাং তাদেরকে পাট্টার জায়গা নির্ধারণ করে দেওয়া হোক। তখন তিনি সচিব পর্যায়ের একটা মিটিং করেছিলেন। বৈঠকের পর বন দপ্তর থেকে জনজাতি কল্যাণ দপ্তরে চিঠি লিখে জানানো হয় পাট্টা প্রাপকদের তাদের জায়গা চিহ্নিত করে দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য