বাড়িরাজ্যগাঁজা সহ আটক দুই

গাঁজা সহ আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :গোপন খবরের ভিত্তিতে রাজধানীর যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে শুকনো গাঁজা সহ আটক দুজন। আটক যুবক-যুবতীর নাম রূপেশ কুমার এবং খুশবু দেবী। পূর্ব আগরতলা থানার পুলিশ সোমবার কলেজ টিলা পুলিশকে নিয়ে অভিযান চালিয়ে তাদের জালে তুলেছে। মোট ছত্রিশ কেজি শুকনো গাঁজা তাদের কাছ থেকে আটক করা হয়েছে।

 একই সাথে দুটি মোবাইল ফোন এবং ৩০০০ টাকা আটক করা হয়েছে। পুলিশের ধারণা তাদের সাথে জড়িত রয়েছে আরও অনেকে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য