Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য বিজ্ঞান শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধ

বিজ্ঞান শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধ

বিজ্ঞান শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধ

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : বিজ্ঞান শিক্ষক বদলির জেরে স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ করে। ঘটনা ফটিকরায় নোয়াগাঁও বিদ্যালয়ের সম্মুখে। এদিন কাঞ্চনবাড়ি নেপালটিলা রাস্তা এবং মশাউলি থেকে লালজুরি যাবার রাস্তা অবরোধে বসে ছাত্র-ছাত্রীরা। তারা বলেন এই বদলি ছাত্র-ছাত্রীরা কোন ভাবে মানবে না শিক্ষক রাহুল দেবনাথের বদলি।

এই শিক্ষককে কৈলাসহর ফুলতলি স্কুলে বদলি করা হয়েছে। এ নিয়ে ছাত্র-ছাত্রীদের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে কোন কাজের কাজ হয় নি। অবশেষে তারা বাধ্য হয়ে অবরোধ সংঘটিত করে। ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি কুমারঘাট আইএস অফিস থেকেও ছুটে আসেন। পরে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha