Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি

বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি

বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জানুয়ারি : ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করছে ট্রাফিক পুলিশ। তারই অঙ্গ হিসাবে বুধবার রাজধানীতে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের দিয়ে ট্রাফিক পরিষেবা প্রদান করা হয়।

 পাশাপাশি যান চালকদের হাতে তুলে দেওয়া হয় সচেতনতা মূলক লিফলেট। সাথে ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানান পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সমগ্র ত্রিপুরা রাজ্যে স্কুল পড়ুয়াদের ট্রাফিক পুলিশের কাজে যুক্ত করা হয়েছে। ৩২ টি স্থানে স্কুল পড়ুয়ারা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি তারা ট্রাফিক রুলস সম্পর্কে যান চালকদের সচেতন করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha