Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য বিশ্রামগঞ্জ থানায় তিপ্রা মথার ডেপুটেশন

বিশ্রামগঞ্জ থানায় তিপ্রা মথার ডেপুটেশন

বিশ্রামগঞ্জ থানায় তিপ্রা মথার ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : ত্রিং উৎসবের রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তিন যুবকের। জানা যায় একটি বাইকে করে ত্রিং উৎসব থেকে বাড়িতে ফিরছিল তিন যুবক। একটি দ্রুতগামী গাড়ি তাদের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পলাতক ঘাতক গাড়িকে আটক করার পাশাপাশি নিহত তিন যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করল তিপ্রা মথা। তিপ্রা মথার চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল বিশ্রামগঞ্জ থানায় গিয়ে এই ডেপুটেশন প্রদান করে। পড়ে বুদ্ধ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha