Saturday, March 14, 2026
বাড়িরাজ্যআগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগের পর এবার ২৫ হাজার...

আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগের পর এবার ২৫ হাজার টাকা দুর্নীতিতে নাম জোরালো মেলাঘর পুর সভার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :যেখানে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদল বিভিন্ন অভিযোগ এনে রাজনৈতিক মাঠ গরম করার কথা, আর সে জায়গাতে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে শাসক দলের নেতাকর্মী থেকে শুরু করে কাউন্সিলররা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করতে শুরু করেছে। সম্প্রতি মেলাঘরের পুর সভার চেয়ারম্যানের অভিযোগ এবং বিদ্রোহী কাউন্সিলরদের অভিযোগ এই মুহূর্তে মেলাঘর খুব ট্রেন্ডিংয়ে রয়েছে।

 গত কয়েকদিন আগে মেলাঘর পুর সভার চেয়ারম্যানের অফিস কক্ষ তালা লাগিয়ে দেয় পুর সভার চার জন মহিলা কাউন্সিলর। চেয়ারম্যানের কর্মকান্ডে অখুশি হয়ে এই কাণ্ড সংঘটিত করেন বিদ্রোহী কাউন্সিলরা। তার পরবর্তী সময় চেয়ারম্যান অনামিকা ঘোষাল রায় এই সমস্ত বিদ্রোহেী কাউন্সিলের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে মুখ খোলেন। এরপর বিদ্রোহী কাউন্সিলর একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন। আজকে এ সমস্ত চারজন বিদ্রোহী কাউন্সিলর, চেয়ারম্যান অনামিকা ঘোষপালের বিরুদ্ধে সাংবাদিক করেন। সাংবাদিক সম্মেলনে তারা একাধিক অভিযোগ তুলে ধরেন।  তারা সাংবাদিক সম্মেলনে দাবি করেন আগরতলা বৃদ্ধাশ্রমে ৩০ হাজার টাকা দেওয়া নামে নিজের পেটের টাকা ঢুকিয়েছেন চেয়ারম্যান। এ বিষয়টি আড়াল করেছেন চেয়ারম্যান।

আরো বলেন ৩০ হাজার টাকার জায়গায় মাত্র ৫০০০ টাকা দিয়েছেন নারায়ন দাস নামে এক ব্যক্তির একাউন্ট থেকে। তাও পৌরসভার চেক দিয়ে দেওয়া হয়নি সেই টাকা। পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো তিনি জানান, বাকি ২৫ হাজার টাকা নাকি বক্সনগর বিধানসভা কেন্দ্রের একটি সংস্থা নামে দেওয়া হয়েছে। কারণ বক্সনগরে নাকি তাদের সহযোগিতা করার কেউ নেই। এদিকে পাল্টা বিধায়ক বললেন চেয়ারম্যানের দেওয়া নাম অনুযায়ী কোন সংস্থা বক্স নগরে নেই। উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগের পর এবার ২৫ হাজার টাকা দুর্নীতিতে নাম জোরালো মেলাঘর পুর সভার, যা নিয়ে শাসকদলের মধ্যে কাদা ছোড়াছুড়ি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য