Saturday, March 14, 2026
বাড়িরাজ্যবিজেপি দল ভাঙ্গানোর কাজ করে, তাই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার ৫ মিনিট...

বিজেপি দল ভাঙ্গানোর কাজ করে, তাই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার ৫ মিনিট পর তিপরা মথা প্রার্থী তালিকা ঘোষণা করবে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :আসন্ন এডিসি নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। শনিবার তিপরা মথার উদ্যোগে এডিসি-র সদর দপ্তর খুমুলুঙে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তিপরা মথা সুপ্রিমোর প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিপরা মথার সুপ্রিমো বলেন আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কার সাথে থাকবেন।

 যারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করতে চাইছে তাদের পাশে থাকবেন, নাকি যারা আপনাদের ছেলে মেয়ের সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের পাশে থাকবেন। তিপ্রাসারা গরিব, ক্ষুধার্ত কিন্তু ভিতু নয়। বুবাগ্রাকে ব্ল্যাকমিল করার চেষ্টা করেছে। তার জবাব গরিব তিপ্রাসা জনতা দেবে। বাঙালি আর তিপ্রাসারা বন্ধু। মালিক আর চাকর নয়। আমরা বাঙালি আগরতলার মালিক বললে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে না। একটা সময় ত্রিপুরা রাজ্যের মালিক ছিল তিপ্রাসারা। বর্তমানে তিপ্রাসারা সংখ্যায় অনেক কমে গেছে। বর্তমানে এডিসি এলাকা দখল করার কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

তিনি আরও বলেন এডিসিকে দেওয়া হবে না। তিপ্রা মথা সুপ্রিমো এইদিন আরও বলেন জাতি এবং পার্টি দুইটাই গুরুত্বপূর্ণ। তিনি এইদিন নাম না করে বলেন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর তিপ্রা মথার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কারন তারা দল ভাঙ্গানোর পরিকল্পনা করে। তিপ্রা মথা আগে প্রার্থীর নাম ঘোষণা করলে তিপ্রা মথার নেতৃত্বদের টিকেট না পাওয়ার কথা বলে ক্ষেপীয়ে নিজেদের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার ৫ মিনিট পর তিপ্রা মথার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিপ্রা মথা সুপ্রিমো। এইদিনের সমাবেশে তিপ্রা মথা সুপ্রিমো ছাড়াও তিপ্রা মথা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিধায়করা উপস্থিত ছিলেন। সমাবেশে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য