Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য রাজভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন

রাজভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন

রাজভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট : রাখি বন্ধন উৎসব উপলক্ষে সোমবার রাজভবনের দরবার হলে সি.আর.পি.এফ জওয়ানদের উপস্থিতিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ সি.আর.পি.এফ-এর আধিকারিকরা। প্রদিপ প্রজ্জলন করে সেখানে অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যপাল।

 পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাখি বন্দন উৎসবের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে এদিন রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে মহিলাদের অভিনন্দন জ্ঞাপন করেন রাজ্যপাল। আগামী দিন মহিলারা আরো বেশি অগ্রসর হবে বলে অভিমত ব্যক্ত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha