Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য রাজ্য সফরে ডিজি এন সি সি লেফটেন্যান্ট জেনারেল

রাজ্য সফরে ডিজি এন সি সি লেফটেন্যান্ট জেনারেল

রাজ্য সফরে ডিজি এন সি সি লেফটেন্যান্ট জেনারেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : দুদিনের রাজ্য সফরে এসেছেন ডিজি এন সি সি লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং। মঙ্গলবার ত্রিপুরার এন সি সি –র তিনটি ইউনিট ঘুরে দেখেন তিনি। সেখানে এন সি সি ক্যাডেট ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বুধবার মহাকরণে গিয়ে দেখা করেন মন্ত্রী রতন লাল নাথের সঙ্গে।

এন সি সি-র পক্ষ থেকে তুলে দেন স্মারক। রাজ্যে এন সি সি- র কাজ কর্ম সম্পর্কে অবগত করেন তিনি।  রাজ্যে এন সি সি-র বিস্তারের বিষয়ে আলোচনা করেন। সে ভাবে রাজ্য সরকার এন সি সি-র সম্প্রসারণের জন্য সহায়তা করছেন তা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ডিজি এন সি সি – লেফটেন্যান্ট জেনারেল গুরবীরপাল সিং। এন সি সি-র প্রশিক্ষণ ও পরিকাঠামো বৃদ্ধির বিষয়ে শিক্ষা  মন্ত্রীকে অবগত করেন তিনি। আঞ্চলিক প্রধান কেন্দ্র গড়ার প্রয়োজন থাকলে আগামী দিনে সেই বিষয়টিও অবগত করা হবে বলে জানান তিনি। ৬ হাজার এন সি সি ক্যাডেট রয়েছে  ত্রিপুরায়। তার মধ্যে ৩০ শতাংশ রয়েছে মহিলা ক্যাডেট।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha