Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য অধিবেশনের আগে বিধানসভা পরিদর্শন করলেন অধ্যক্ষ

অধিবেশনের আগে বিধানসভা পরিদর্শন করলেন অধ্যক্ষ

অধিবেশনের আগে বিধানসভা পরিদর্শন করলেন অধ্যক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : ১৭ মার্চ থেকে শুরু হবে বিধানসভায় বাজেট অধিবেশন। তাই বাজেট অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিনি কথা বলেন বাজেট অধিবেশনের দায়িত্বে থাকা কর্মীদের সাথে। সমস্ত কিছু দেখার পর জানান, চারটি আসন পরিবর্তন হয়েছে।

একজন বরখাস্ত হয়েছে, ২ জন বিধানসভার সদস্য ইস্তফা দিয়েছেন, একজন মারা গেছে। তাই আসন কিছু পরিবর্তন হয়েছে। তাই প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। প্রস্তুতি পর্ব সম্পন্ন রয়েছে। শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল উপস্থিত থাকবেন বলে জানান রতন চক্রবর্তী। এবং বাজেট প্রস্তাব পেশ করবেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এটি বর্তমান সরকারের সর্বশেষ বাজেট। তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha