Monday, February 23, 2026
বাড়িরাজ্যএক লাফে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল মাধ্যমিক এবং দ্বাদশ পরীক্ষায়, দুই ক্ষেত্রেই ছাত্রের...

এক লাফে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল মাধ্যমিক এবং দ্বাদশ পরীক্ষায়, দুই ক্ষেত্রেই ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২৬ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং ২৫ ফেব্রুয়ারি থেকে দ্বাদশ পরীক্ষা শুরু হতে চলেছে। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেক বেশি। সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন, এবার মাধ্যমিকে পরীক্ষা দেবে ৩২ হাজার ৪ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৬২৯ জন এবং ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৩৭৫ জন।

 আর মাদ্রাসা আলিম পরীক্ষা দেবে ১৫৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২৯ জন এবং ছাত্রীর সংখ্যা ২৬ জন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র থাকবে ৬৯ টি। ভ্যনু হবে ১৪৫ টি। তিনি বলেন বিগত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ২৯ হাজার ৭৮১ জন। সুতরাং, পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দ্বাদশ পরীক্ষার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। তিনি বলেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৪১১ জন। এরমধ্যে ১২ হাজার ২৪৬ জন হলো ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ১৬৪ জন। এছাড়া ফটিকরায় সেন্টার থেকে একজন তৃতীয় লিঙ্গের হয় পরীক্ষার্থী রয়েছে। দ্বাদশের সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষা দেবে ৮৫ টি জন। এর মধ্যে ছাত্র ৫৮ জন এবং ছাত্রী ২৭ জন। এবার দ্বাদশের পরীক্ষা কেন্দ্র মোট ৬২টি।

ভ্যনু হলো ৯৯ টি। পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর তুলনায় অনেকটাই বেড়েছে। বিগত বছর দ্বাদশ পরীক্ষায় পরীক্ষার্থীর ছিল ২১ হাজার ৫৭৫ জন। একইসঙ্গে তিনি ককবরক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে ব্যবস্থাপনা চালু রয়েছে সেটাই বজায় থাকবে। ককবরক ভাষা পরীক্ষার প্রশ্নপত্র বাংলা হরফে ছাপানো হবে। এর মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছে তারা যেভাবে খুশি সেভাবেই পরীক্ষা দিতে পারবে। পাশাপাশি পরীক্ষার খাতায় মূল্যায়নে অনুদান বৃদ্ধি করার বিষয় নিয়ে গভর্নিং বডির উপর তিনি ছেড়ে দিলেন। তিনি বলেন গভর্নিং বডি গঠন হলে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই ক্ষমতা শুধু এই গভর্নিং বডির উপর। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পর্ষদের নয়া সচিব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য