স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : আসন্ন টি.টি.এ.এ ডি.সি নির্বাচনকে সামনে রেখে সোমবার ২১ নং মহারাণী চেলাগাং কেন্দ্রের অন্তর্গত চেলাগাং পুরান মোটর স্ট্যান্ডে তিপ্রা মথা দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিপরা মথার কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজেশ্বর দেববর্মা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাঠান লাল জমাতিয়া, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, কেন্দ্রীয় কমিটির যুবনেতা গৌরব মক চৌধুরী, করবুক ব্লক কমিটির সম্পাদক বিশাল দেববর্মা, যুব সংগঠনের গোমতী জেলা সভাপতি সুজয় উচাই সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজেশ্বর দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রীর বাঁশির তালে তালে নাচছে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তাদের ষড়যন্ত্রের কোন কাজ হবে না।
পাশাপাশি তিনি বলেন ত্রিপাক্ষিক চুক্তি কারোর বিরুদ্ধে নয়। ত্রিপাক্ষিক চুক্তি হলো রাজ্যের উন্নয়নের জন্য। কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়নি। এর দ্বারা স্পষ্ট সরকার কথা দিয়ে কথা রাখেনি। রাজনৈতিক খেলায় নেমেছে তারা। আর কতদিন ধৈর্যের সীমা ঘরে রাখা যাবে? একদিন ধৈর্যের সীমার বাঁধ ভাঙবে। বিজেপি-কে আসন্ন নির্বাচনে উপযুক্ত শিক্ষা দেবে জনগণ এবং ২৫ টি আসন নিয়ে সরকার গঠন করবে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন আসন্ন টি টি এ এ ডি সি নির্বাচন শুধু নয়, যতগুলি নির্বাচন আসবে সবগুলি নির্বাচনে দলের সুপ্রিমোর হাত শক্তিশালী করতে কাজ করবেন তারা। আগামী দিন ত্রিপুরাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ৪৩ টি পরিবারের মোট ১১৭ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তিপরা মথায় যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন দলের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজেশ্বর দেববর্মা।

