স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : রবিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপানি বিতানে টি.এস.ই.সি.এল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের উদ্যোগে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুইটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্ষুদে অঙ্কন শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
টি.এস.ই.সি.এল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের সভাপতি প্রশান্ত সাহা জানান বিদ্যুৎ শাস্ত্রয় সম্পর্কে জন সচেতনতা গড়ে তুলার লক্ষ্যে এইদিনের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

