স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। বিধায়ক সুরজিৎ দত্ত রামনগর এলাকার মানুষের কাছে সুনু দা নামেই পরিচিত ছিলেন। ওনার প্রয়াণে শোঁক প্রকাশ করেছেন অনেকে। ওনার মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ছুটে জান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
রাজ্যের বাইরে থাকায় তিনি রাজ্যে আসতে পারেন নি। তবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন যার দরজা চিরদিন সাধারন মানুষের জন্য খোলা থাকতো, তিনি চির নিদ্রায় চলে গেছেন। একজন জননেতা কি রকম হতে হয় তা সুনু দা প্রমাণ করে গেছেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক জগৎ-এর একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তিনি প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর আত্মার সদ্গতি কামনা করেন এবং ওনার পরিবার পরিজনদের সমবেদনা জানান।
সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর যথেষ্ট জন প্রিয়তা ছিল। ওনার প্রয়াণে গভীর শোঁক প্রকাশ করেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি ওনার পরিবার পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা জানান। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন অগ্রণী নেতা ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত। সমগ্র রাজ্যে একজন জন দরদী মানবিক মুখ হিসাবে পরিচিত ছিলেন তিনি। ওনার অকাল প্রয়াণে শোঁক প্রকার করেন আশিস কুমার সাহা। এবং উনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর অকাল প্রয়াণে এইদিন বিধায়ক সুদিপ রায় বর্মণও শোঁক প্রকাশ করেন। এছাড়াও আরও অনেকে এইদিন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর অকাল প্রয়াণে শোঁক প্রকাশ করেন। তবে সকলে এইদিন স্বীকার করেন বিধায়ক সুরজিৎ দত্তর অকাল প্রয়াণে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক জগৎ-এর একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

