Thursday, February 5, 2026
বাড়িরাজ্যতেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক সন্দেহমূলক ১২ জন বাংলাদেশী

তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক সন্দেহমূলক ১২ জন বাংলাদেশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : পুলিশের হাতে আটক  সন্দেহভাজন ১২ জন বাংলাদেশের নাগরিক । ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিকদের আনাগোনা এই মুহূর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালো। নড়েচড়ে বসলো আরক্ষা প্রশাসন ও।

রাজ্যের বিভিন্ন জায়গায়  ভারতের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়ে চলেছে দিনের পর দিন । হাতেগোনা কয়েকটি ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতা উঠে আসছে পুলিশের সামনে। জোরালোভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনীর সীমান্তে টহলদারি নিয়েও। এবারে তেলিয়ামুড়া মহকুমায় ১২ জন বাংলাদেশী নাগরিকের আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে । সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া মহকুমায় বিভিন্ন রাজ্যের পাশাপাশি  বাংলাদেশের বেশ কয়েকজন নাগরিক ভাড়া থেকে বাড়ি বাড়ি ঘুরে ফেরির ব্যবসা করছে। এরকম একটা খবর ছিল পুলিশের কাছে। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একসঙ্গে ভাড়া থাকা ১২ জনকে সন্দেহ মুলকভাবে আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে কেউ কেউ রয়েছে উত্তর প্রদেশের। আবার কেউ কেউ আসামের বৈধ কাগজপত্র দেখাচ্ছে। পুলিশের ধারণা তাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে। পুলিশের দাবি গোটা চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বাইরে পুলিশের পক্ষে কোন মন্তব্য করা যাবেনা। তদন্তক্রমে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 এদিকে আটক হওয়া লোকদের মধ্যে জনৈক দুই ব্যক্তি দাবী করেছেন দীর্ঘদিন ধরেই ভারত – বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায়ে এ রাজ্যে এসে রমরমা ব্যবসা করে চলেছে তারা। তাদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। তাদের অনেকের দাদা বৌদি কলকাতায় ব্যবসা করে চলেছে, সেখান থেকে সরকারি ভাবে কাগজপত্র বের করে।

পুলিশ এভাবে একসাথে সন্দেহজনক বারো জন নাগরিককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়।এখন দেখার বিষয় পুলিশের অফিসার বাবুরা এই  বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে! এই বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য দাবি করেছেন উপযুক্ত তদন্ত ক্রমে ভারতীয় সংবিধান প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে সেগুলি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য