Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মুঙ্গিয়াকামি থেকে উদ্ধার ১২ চাকার লরি

চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মুঙ্গিয়াকামি থেকে উদ্ধার ১২ চাকার লরি

চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মুঙ্গিয়াকামি থেকে উদ্ধার ১২ চাকার লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : তেলিয়ামুড়া মহকুমা থেকে সন্ধ্যা রাতে চুরি হয়ে যায় একটি ১২ চাকার লরি! কিন্তু চুরি যাওয়ার কয়কেঘন্টার মধ্যে এই লরি উদ্ধার করা হয় মুঙ্গিয়াকামি এলাকার গভীর জঙ্গল থেকে।

 শনিবার রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকার টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকায় NL 01 AA 9075 নম্বরের একটি ১২ চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক কাজ করতে যায়। কিন্তু পরবর্তী সময়ে প্রাকৃতিক কাজ সেরে লরিটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করেন লরিটি উধাও । লরির চালক  বুঝতে পারেন যে চোর চক্রের পাণ্ডাদের নজর পড়ে এই লরিটির উপর। চালক তখন সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এই গাড়ির মালিক শংকর ঘোষকে। ঘটনার খবর পেয়েই গাড়ির মালিক সংকর ঘোষ ছুটে আসেন তেলিয়ামুড়া থানায় । তিনি এই বিষয়ে প্রাথমিকভাবে তেলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ জানান । অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। শুরু হয় লরিটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান। সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া ও মুঙ্গীয়াকামি থানার বডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনার কয়েক ঘন্টা পরেই লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরিটি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মগ নামের এক যুবককে। যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এমনটাই জানিয়েছেন গাড়ির মালিক শংকর ঘোষ।

 এই বিষয়ে লরির মালিক শংকর ঘোষ জানান আগে বহির রাজ্যে এই ধরনের ঘটনা শোনা যেত। কিন্তু  ত্রিপুরা রাজ্যে এমন ঘটনা সত্যিই চাঞ্চল্যকর। গাড়িটি  চুরি করে এনে গাড়িটির ব্যাটারি, তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে। তেলিয়ামুড়া থেকে ১২ চাকা লরি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha