বাড়িরাজ্যভারত সব সময়ই প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় হাত বাড়ায়, বিজয় দিবসে বললেন রাজ্যপাল

ভারত সব সময়ই প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় হাত বাড়ায়, বিজয় দিবসে বললেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ডিসেম্বর :   রাজধানী আগরতলায় পালিত হল মহান বিজয় দিবস। আগরতলার এলবার্ট এক্কা পার্কে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগামী দিনেও আমাদের দেশ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটির তাৎপর্য বিশাল। আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতের ভূমিকা অনস্বীকার্য। ত্রিপুরা রাজ্য বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হওয়ার কারণে ভারতের উত্তর-পূর্বের এই প্রান্তিক রাজ্যের বিভিন্ন প্রান্ত আজও সাক্ষী বহন করে চলেছে মুক্তিযুদ্ধের। যার কারণে রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী আগরতলায়ও শনিবার পালন করা হয়েছে মহান বিজয় দিবস। রাজধানী আগরতলার এলবার্ট এক্কা পার্কে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শহীদদের স্মৃতিচারণ করার পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানিয়েছেন বিশ্বের বৃহত্তম সেনা রাষ্ট্রগুলার মধ্যে একটি বৃহত্তম সেনা রাষ্ট্র হলো আমাদের দেশ।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় পাশে দাঁড়িয়ে ছিল ভারত। সেই সময় ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। আর এটা ছিল  সেনা আত্ম সমর্পণের একটি বৃহত্তম ঘটনা। যা এর আগে বিশ্বের কোথাও ঘটেনি। ভারত বরাবরই একটি শক্তি সমৃদ্ধ দেশ। কোন রাষ্ট্রের ভূমি দখল করতে চায় না ভারত। বরাবরই প্রতিবেশী রাষ্ট্র গুলোর সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় আমাদের দেশ। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

 এদিন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে একটি সাইকেল রেলির সূচনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য