Saturday, February 7, 2026
বাড়িরাজ্যহ্যাকার স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

হ্যাকার স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : স্বাস্থ্যকর্মী এবার পরিচয় দিলেন হ্যাকারের! রাস্তায় এটিএম কার্ড পেয়ে ৭০ হাজার ৫০০ টাকা তুলে নতুন স্কুটি কিনলেন বলে অভিযোগ স্বাস্থ্যকর্মী মধু রঞ্জন কুমারের বিরুদ্ধে। এন.সি.সি থানার পুলিশ খেজুর বাগান এলাকা থেকে আটক করে এই স্বাস্থ্যকর্মীকে। জানা যায়, রামনগর ৮ নম্বর এলাকার বাসিন্দা শেফাল মজুমদার।

তিনি বিধানসভায় কর্মরত। চলতি বছরের জুন মাসের ১৭ তারিখ অফিসে অটোরিক্সা দিয়ে যান। সম্ভবত   ভাড়া দেওয়ার সময় উনার মানি ব্যাগ থেকে এ টি এম-টি পড়ে যায়। কিন্তু তা টের পাননি। পরের দিন শেফাল বাবু বাজার করতে গেলে বিষয়টি টের পান। ততক্ষণে উনার এ টি এম দিয়ে ৭০ হাজার ৫০০ টাকা উঠে গেছে। সেই ম্যাসেজ শেফাল মজুমদারের মোবাইলেও আসে। পরে ব্যাঙ্কে গিয়ে তিনি একাউন্ট লক করে দেন। শেফাল বাবু এন সি সি থানায় লিখিত ভাবে অভিযোগ জানান। ব্যাঙ্ক থেকে সমস্ত কিছু থানায় জমা দেন। অবশেষে পুলিস অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। রাজধানীর খেজুর বাগান এলাকা থেকে মধু রঞ্জন কুমার নামে এক যুবককে আটক করে। ধৃত যুবক স্বাস্থ্য দপ্তরের একজন গ্রুপ- ডি কর্মচারী। অভিযোগ এ টি এম দিয়ে টাকা তুলে সে নতুন স্কুটি কিনে ফেলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য